,

বিমান বিধ্বস্ত: ৩ বিদেশির লাশ নিতে কক্সবাজারে স্বজনরা

2016_03_09_15_29_16_l6bEZayHiHFtlk8osfgIlT7RHJSAaG_originalকক্সবাজার : বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে গত ৯ মার্চ কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৩ জনের লাশ নিতে কক্সবাজারে এসেছেন স্বজনরা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় মৃতদেহ কক্সবাজার থেকে নিয়ে যেতে বিলম্ব হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা এসআই আবদুর রহিম জানান, নিহত ৩ বিদেশির মৃতদেহ নিয়ে যেতে ট্যু এভিয়েশনের কর্মকর্তাদের মাধ্যমে স্বজনরা এসেছেন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না। এ অনুমতিপত্রটি পেলে ৩ জনের লাশ কক্সবাজার থেকে নিয়ে যাবেন তারা।

ট্যু এভিয়েশনের কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রটি দ্রুত সময়ের মধ্যে পাবেন বলে আশা করা হচ্ছে। তা পেলে স্বজনরা ৩ জনের লাশ নিয়ে ইউক্রেন যাবেন।

গত ৯ মার্চ সকালে চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাওয়ার পথে বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ আন্দ্রে, পাইলট মুরাদ ও কো-পাইলট ইভান নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে