,

বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিব ঘোষণা এ সপ্তাহে

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি৬ষ্ঠ জাতীয় কাউন্সিলেই ‘ভারমুক্ত’ মহাসচিব পাচ্ছে বিএনপি- এমন প্রত্যাশা নিয়েই সম্মেলনে যোগ দিয়েছিলেন সারাদেশের কাউন্সিলর ও দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদেরও আশা ছিল, শীর্ষ দুই পদের পাশাপাশি মহাসচিব পদটিও ঘোষিত হবে। শেষ পর্যন্ত মহাসচিব পদটি ‘ভারমুক্ত’ না হওয়ায় অনেকটাই হোঁচট খেলেন কেন্দ্রীয় নেতারা। তবে কাউন্সিলে ঘোষণা না হওয়ায় হোঁচট খেলেও তাদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এ সপ্তাহেই।

e366012f3bef22043cdc5b0dd5178b6c-

সপ্তাহের যে কোনও দিন বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিব হিসেবে মনোনীতদের নাম প্রকাশ করবেন খালেদা জিয়া। এক্ষেত্রে মহাসচিব হিসেবে বর্তমানে ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই চূড়ান্ত। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা, কাউন্সিলরদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, কাউন্সিলে ঘোষণা না হলেও দু-একদিনের মধ্যেই স্থায়ী কমিটি ও মহাসচিব পদের ঘোষণা দেবেন চেয়ারপারসন।

 

চলতি সপ্তাহেই ঘোষণা আসবে কি না, এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, এ সপ্তাহেই আসবে। পাশাপাশি নীতিনির্ধারণী হিসেবে স্থায়ী কমিটির নিয়োগ আগেই দেবেন চেয়ারপারসন। এই দুটি মনোনয়নের পরই ভাইস চেয়ারম্যান পদের নাম ঘোষণা করবেন খালেদা জিয়া। একই সম্ভাবনার কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুও।

 

বিএনপি নেতারা বলছেন, শনিবারের সম্মেলনে বিএনপিতে অনেক পরিবর্তনই হয়েছে। রীতি অনুযায়ী মহাসচিব পদ ইতোপূর্বে কাউন্সিলের পরে ঘোষিত হলেও এবার প্রত্যাশা ছিল অন্যান্য পরিবর্তনের সঙ্গে এ পরিবর্তনটিও হচ্ছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সমাপনী বক্তব্যে এ নিয়ে কোনও ইঙ্গিতও দেননি। কাউন্সিলরা তাকে সর্বসময় ক্ষমতা দেওয়ায় তিনি বলেছেন, তিনি ভেবে-চিন্তে কমিটি গঠন করবেন, খোঁজ খবর নিয়ে করতে হবে।

 

বিএনপি নেতারা বলছেন, মহাসচিব পদে মনোনয়ন বিলম্বিত হলেও বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই চূড়ান্ত হয়ে গেছেন। শনিবারের মূল অধিবেশনেই বিষয়টি মিটমাট হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ