,

বিদেশি অতিথিদের বই দিলেন খালেদা জিয়া

115নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ কাউন্সিলে যোগ দেয়া বিভিন্ন বিদেশি অতিথি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তাদেরকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা বই উপহার দিয়েছেন তিনি।

রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় তারা সাক্ষাৎ করতে গেলে তাদের এই উপহার দেন তিনি। খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, শিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রায় ছয় বছর পর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। এতে বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি যোগ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে