বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের নতুন এমডি মশিউর

titas-নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি (ভারপ্রাপ্ত) নওশাদ ইসলামকে সরিয়ে মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ভারপ্রাপ্ত এমডি তিতাস গ্যাসের জিএম (ভিজিলেন্স) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।তিতাস গ্যাস থেকে সরিয়ে নওশাদ ইসলামকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেতিনি জানান। তবে ঠিক কী কারণে নওশাদ ইসলামকে তিতাস থেকে সরানো হয়েছে তা বলতে পারেননি তারিকুল ইসলাম খান।

নওশাদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি রাজধানীর বনানীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার জন্যও তাকে ওই পদ থেকে সরানো হতে পারে বলে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস সূত্র জানিয়েছে। দ্য রিপোর্ট