,

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট গ্রহণ স্থগিত

 

 

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রয়েছে। পৌরসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রে ককটেল হামলা এবং প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার ঘটনায় ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
কেন্দ্রগুলো হলো কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

 

4bh_97613_953

রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৯টার দিকে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ঢুকে ভোটের সরঞ্জাম লুট করে। এ সময় বাধা দিলে মারধরের শিকার হন প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন।
মঞ্জুর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোট গ্রহণ শুরু হবে।

এদিকে কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাছির উদ্দিন জানান, ভোট চলাকালীন সকাল ১০টার দিকে কেন্দ্রের দোতলায় মহিলা বুথে পরপর দুটি ককটেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

প্রসঙ্গত, এই পৌরসভায় ১ লাখ ৮ হাজার ১৯৯ জন ভোটার রয়েছেন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন নির্বাচনে অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে