,

১০ পৌরসভায় ভোটগ্রহন আজ

upazila_106281নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার ১০টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। মাঠেও নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইসির তথ্যমতে, বাহ্মবাড়িয়া, কবিরহাট, সোনাগাজী, চকরিয়া, মহেশখালী, হারাগাছ, কালীগঞ্জ, ঝালকাঠী, ভাংগা ও নাংগলকোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭০১ জন। নির্বাচনে মোট পাঁচটি দল অংশ নিয়েছে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মেয়র পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১০৭ জন ও সাধারণ সদস্য কাউন্সিলর পদে মোট ৩৩৯ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রের ১ হাজার ৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতি কেন্দ্রে পুলিশ, আনসারের ১৯ থেকে ২০ জন সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতি পৌরসভায় এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে ১টি করে মোবাইল ও স্টাইকিং ফোর্স এবং র‌্যাব ও বিজিবি’র মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে