,

কাউন্সিলরের হামলা আ.লীগ নেতার বাসায়

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি এডভোকেট সৈয়দ আবু নছরের বাসায় হামলা চালিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মোশতাক আহমদ।বাসার দেয়ালে লাল দাগ দেয়ার কারণ জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর মোশতাক হামলা চালান বলে অভিযোগ করেছেন আবু নছরের ছেলে সৈয়দ নুরুজ্জামান তুহিন।

hamla

 

আজ শনিবার বেলা দেড়টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ ৫ নম্বর বাসায় হামলার এ ঘটনা ঘটে।আবু নছরের ছেলে ব্যাংক কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান তুহিন জানান- শনিবার বেলা ১টার দিকে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোশতাক আহমদ লোকজন নিয়ে এসে তাদের বাসায় লাল দাগ দিয়ে যান। খবর পেয়ে তিনি পার্শ্ববর্তী নোয়াগাঁও এলাকায় গিয়ে কাউন্সিলরের সাথে দেখা করেন। কোন রকম নোটিশ ছাড়াই বাসায় লাল দাগ দেয়ার কারণ জানতে চাইলে কাউন্সিলর তার সাথে খারাপ ব্যবহার করেন। এর প্রায় আধাঘন্টা পর কাউন্সিলর মোশতাকের নেতৃত্বে দুইটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে ১২ জন যুবক এসে বাসায় হামলা চালায় ও তাকে মারধর করে। এসময় তার সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

 

তবে, হামলার কথা অস্বীকার করে কাউন্সিলর মোশতাক আহমদ জানান- মেন্দিবাগে রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। আবু নছরের বাসায় সিটি করপোরেশনের জায়গা ঢুকে যাওয়ায় দেয়ালে লাল দাগ দেওয়া হয়। এসময় আবু নছরের ছেলে তুহিন বাসা থেকে বের হয়ে কাজে বাধা দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এনিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাসায় তিনি হামলা করেননি বলে দাবি করেন মোশতাক। টাকা লুটের ঘটনাও সাজানো বলে দাবি তার।

 

সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান- হামলার খবর পেয়ে তিনি বাসা পরিদর্শন করেছেন। বাসার একটি গ্লাস ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। এলাকার লোকজনের বরাত দিয়ে ওসি জানান- রাস্তা প্রশস্তকরণের কাজ নিয়ে মোশতাক ও তুহিনের মধ্যে হাতাহাতি হয়েছে। তুহিন কাউন্সিলরের বিরুদ্ধে এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে