,

নভোএয়ারের ফ্লাইট চালু ঢাকা-সৈয়দপুর রুটে

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।বৃহস্পতিবার সকালে ৬৬ জন যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

Novoair1458208790

সৈয়দপুর বিমানবন্দরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ, মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে জানানো হয়, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতি দিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষে প্রথম এক মাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সৈয়দপুর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এজন্য ৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর এবং সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।এদিকে ১ এপ্রিল থেকে রাজশাহী ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে