শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ মণ জাটকা জব্দ বরিশালে

 

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীর তালতলী এলাকায় অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।শুক্রবার সকালে জাটকাগুলো জব্দ করা হয়।

140114_jatka
কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুল সত্তার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীর তালতলীর পাড়ে কন্টিনজেন কমান্ডার মো. মনঞ্জুরুল করিমের নেতৃত্বে অভিযান চালনো হয়। এ সময় নদী থেকে উঠানো প্রায় ২০০ মণ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, কেন্দ্রীয় কারাগার এবং মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।