,

রাজধানীতে অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অন্যতম অস্ত্র সরবরাহকারী ব্যক্তি হলেন আবুল খায়ের তুহিন। বুধবার দিবাগত রাতে তাকে যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

unnamed1458204059

বৃহস্পতিবার দুপুরে ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ এসব তথ্য জানান।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন জানিয়েছেন, তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে এসে ঢাকায় বিক্রি করতেন। অনেকদিন ধরে তুহিনকে খুঁজছিল গোয়েন্দারা। ঢাকা শহরে তিনি অন্যতম ব্যক্তি যিনি সন্ত্রাসী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিলেন।

উপকমিশনার মাশরুকুর আরো জানান, তুহিনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কার কার কাছে তিনি অস্ত্র বিক্রি করেছেন, সেটি জানা যাবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুহিন চাঁপাইনবাবগঞ্জ থেকে যেসব অস্ত্র ক্রয় করতেন সেগুলো মূলত ভারত থেকে আসত। সেই অস্ত্রগুলো তুহিন নিয়ে আসতেন।

ঢাকা দক্ষিণ ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে