,

সুপ্রিম কোর্ট বারের ওয়েবসাইট হ্যাকড

sp-400x225সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটিতে ঢুকতে গেলেই ‘হ্যাকড বাই কিং হামজা’ লেখা দেখা যাচ্ছে। এর নিচেই লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’। ওয়েবসাইটটিতে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে আসছে পাকিস্তানের পতাকা।
গতকাল বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
ওয়েবসাইটটিতে ঢোকার চেষ্টা করা হলে দেখা যায়, স্ক্রিনে ইংরেজি অক্ষরে পাকিস্তান জিন্দাবাদ লেখার নিচেই রয়েছে ‘কিং হামজা ওয়াজ হিয়ার’।
আরও লেখা ÔHey! Noobs It’s Warning For You– Stop Hacking PAki sites Otherwise your cyber space will be destroy! Facebook Official PaGE : www.facebook.com/Team.Pak.Hunters.OfficialÕ
এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জ্বল পাটোয়ারী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে অনেক আইনজীবী ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।’
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি হলো http://www.bangladeshsupremecourtbar.com|

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে