,

প্রতি জেলায় হবে মেডিকেল কলেজ

0000_105840নিজস্ব প্রতিবেদক : সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে চক্ষু চিকিৎসকদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।

চিকিৎসার মানোন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জেলা-উপজেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষুসেবা দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃমৃত্যু। এ সময় নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এটার ওপর আরও গবেষণা করা হবে, যাতে মানুষ সেবা পায়। সেখান থেকে সেই ব্যবস্থা নেয়া হবে। ইনস্টিটিউটগুলো একদিকে যেমন বিশেষজ্ঞ তৈরি করবে, অপরদিকে সেবার মান বাড়বে। তাছাড়া গবেষণার মাধ্যমে বের করা হবে আমাদের এই অঞ্চলের মানুষ কী কারণে অন্ধ হয় বা নানা রকম অসুখে ভোগে, সে ব্যাপারে ভাল জ্ঞান অর্জন সম্ভব বলে আমি মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের কর্তব্য, আমাদের সরকার তাই মনে করে। ইদানীং নতুন নতুন আরও রোগ দেখা দিচ্ছে। সেগুলোও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলোর চিকিৎসা কিভাবে মানুষকে দেয়া যায়, সে বিষয়ে আরও সচেতনতা দরকার। চিকিৎসা সেবা আরো উন্নত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে