,

ডিজিটাল চুরি বিশ্বকে হতবাক করেছে : রিজভী

rizvi_105832নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনাকে ‘ডিজিটাল চুরি’ আখ্যায়িত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই চুরি বিশ্বকে হতবাক করেছে। এই ঘটনায় জড়িতদের সরকার আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ঘটনার ৪০ দিন পর থানায় মামলা হয়েছে। এই মামলা করা হয়েছে ঘটনার মূল হোতাদের আড়াল করার জন্য। তবে গডফাদারদের নাম জাতি একদিন জানতে পারবে বলে মন্তব্য করেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এই নেতা।

রিজভী জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ কাউন্সিলের জন্য বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। তবে এখনো অনুমতি মিলেনি। তারা অনুমতির অপেক্ষায় আছেন।

বিএনপির এই নেতা বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার সব আয়োজন সম্পন্ন হয়েছে। তাই যথাসময়ে সেখানেই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে