,

বাংলাদেশ-ভুটান সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে: প্রধানমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ দিন দিন আরও সুদৃঢ় হয়ে আন্তব্যক্তিক পর্যায়ে উন্নীত হয়েছে।ভুটানের রানিমাতা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি শেরিং পেম ওয়াংচুক মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

c852d3ef47d2875a594d703196bd0a0d-56e8cf6271f22

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) করিডোর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের বিশেষ অনুরাগ রয়েছে উল্লেখ করে বৈঠকের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বাংলাদেশ ভ্রমণকালীন (১৯৭৪) একটি ফটো অ্যালবামও রানিমাতাকে উপহার দেন প্রধানমন্ত্রী।ভুটানের রাণী মাতা বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ভুটান ও বাংলাদেশের সম্পর্ক উত্তোরোত্তর আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. সুরাইয়া বেগম, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা সরেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে