বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনারকে বিএনপির আমন্ত্রণ

14525_105767নিজস্ব প্রতিবেদক : দলের জাতীয় কাউন্সিলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনে গিয়ে হর্ষকে আমন্ত্রণ জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

আমন্ত্রণ জানানোর পর হাইকমিশনারের বরাত দিয়ে রিপন বলেন, ‘সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কাউন্সিলের সাফল্য কামনা করেছেন।’ আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ষষ্ঠ কাউন্সিল করবে বিএনপি।