,

ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ বাস কাউন্টার দখল নিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাস কাউন্টারের দখল নিতে গিয়ে ছাত্রলীগের হামলায় যুবলীগের দুই নেতা গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। আহতরা হলেন- কুয়াকাটা পৌর যুবলীগের সহ-সভাপতি নূর সায়েদ (৪৫) ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (৩২)। গুরুতর অবস্থায় কুয়াকাটা হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।2016_03_15_18_54_58_iMcxRaPAjd7AqVT1RpjSoyyQjWiiVB_original

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকালে বাস কাউন্টার দখলে নেয়া হয়। খবর পেয়ে পৌর যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের প্রতিহত করে। এ সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটার জিরো পয়েন্টে ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।কুয়াকাটার হোটেল ব্যাবসায়ীরা জানান, কাউন্টার দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের এমন বেপরোয়া হওয়া উচিত হয়নি।

 

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জানান, বড় ভাই ও ছোট ভাইদের মধ্যে একটা ঝামেলা বেধেছিল। পরে তা মীমাংসা হয়ে গেছে।কুয়াকাটা পৌর যুবলীগের সভাপিত ও কাউন্সিলর সাগর মোল্লা জানান, পর্যটন কেন্দ্র কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করার জন্যই ছাত্রলীগ এমনটা করেছে।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ. বারেক মোল্লা সাংবাদিকদের জানান, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ কথা শুনে তিনি পুরস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।তবে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার জানান, ছাত্রলীগ বাস কাউন্টার দখল করবে, টিকিট কাটবে এটা তাদের কাজ নয়। এমনটা যদি হয়ে থাকে তবে জেলা ছাত্রলীগ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে