,

পণ্যবাহী জাহাজ চলাচল শুরু বাংলাদেশ-ভারত মাঝে

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর থেকে ভারতে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত সরাসরি কোস্টাল শিপ প্রটোকল চুক্তির আওতায় এ জাহাজ চলাচল শুরু হয়।মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিঘাটে এই জাহাজ চলাচল শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, ভারতীয় প্রথম সহকারী হাইকমিশনার রাকেশ রুমন, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

CTG1458029709

আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে ভারতে পণ্যবাহী জাহাজ চলাচল শুরুর উদ্বোধনী দিনে বাংলাদেশ থেকে পণ্যবাহী জাহাজ এম ভি হারবার-১ নামের বাংলাদেশি একটি জাহাজ ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর কৃষ্ণপতনামের উদ্দেশে যাত্রা করেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং চুক্তির আওতায় বাংলাদেশ থেকে পণ্য নিয়ে প্রথম জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মঙ্গলবার ভারতের উদ্দেশে যাত্রা করেছে। ১৫০টি খালি কনটেইনার নিয়ে ১৭৬ টিইউএস ধারণ ক্ষমতার বাংলাদেশি এই কনটেইনার জাহাজটি আগামী ২২ মার্চ কৃষ্ণপতনাম বন্দরে পৌঁছাবে। ২৩ মার্চ সেখান থেকে তুলা, টায়ার, টেক্সটাইলসহ অন্যান্য কাঁচামাল নিয়ে জাহাজটি ২৫ মার্চ পুনরায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে