,

১৫ দিনের মধ্যে রিভিউ না করা হলে রায় যে কোনো দিন (ভিডিও)

atorni-400x292অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃতদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। ১৫ দিনের মধ্যে নিজামীর পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে রিভিউ না করলে যে কোনো দিন তার ফাঁসি কার্যকর করতে পারবে সরকার।
মঙ্গলবার বিকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্টে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামীর পক্ষ থেকে যদি রিভিউ পিটিশন না করা হয় তাহলে আজকের আপিল বিভাগের যে রায় প্রকাশিত হয়েছে সেটি কার্যকর করতে সরকারের আর কোনো বাধা থাকবে না। আর যদি নিজামী রিভিউ পিটিশন করেন তাহলে সেই রিভিউ পিটিশনের আবার শুনানি হবে এবং রিভিউ পিটিশন শুনানির পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। ২০১৫ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

https://www.youtube.com/watch?v=xNwRHtgUJoQ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে