বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত

3333333333333হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জের সুতাং গোলচত্বর এলাকায় আনসারবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার ( ১৫ মার্চ ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বি.বাড়িয়া জেলার কসবা এলাকার জিয়াউল (৩০), একই জেলার বিজয়নগর গ্রামের শরীফ মিয়া (২৪) ও নাছিরনগর গ্রামের বাবুল মিয়া (২৮)। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে বি-বাড়িয়া থেকে মৌলভীবাজর গামী একটি আনসারবাহী বাস যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং গোলচত্বর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত অনন্ত ৩০ জন আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সংঘর্ষে আহতদের মধ্যে আনসার সদস্য, রিপন মিয়া, মনির মিয়া, সুহাগ মিয়া, উজ্জ্বল, রিয়াদ, আবু জাফর, তারেক, মোস্তফা, শাহ আলম, আরিফ, সজিব মুন্সি, রাজিব বর্ম, ছগির মিয়া, জামাল মিয়া, দাউদ মিয়া, জসিম মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে