,

আতিউরের পদত্যাগের পর অর্থমন্ত্রীর ব্রিফিং বাতিল

muhitনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের প্রেক্ষাপটে ডাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্রিফিং বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রথমে বেলা ১১টায় এ ব্রিফিং হওয়ার কথা থাকলেও পরে তা দুপুর আড়াইটায় করা হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান।

এরপর অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এসএম জাকারিয়া হক উপস্থিত সাংবাদিকদের এই ব্রিফিং বাতিল করার কথা জানান।

এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে জরুরি এ ব্রিফিংয়ের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

ঘটনা জানার পরও বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

চুরি হওয়া অর্থ ফেরত আনতে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ফিলিপাইনের ব্যাংকো সেন্ট্রালের গভর্নর আমান্ডো টেটাংকো জুনিয়রের কাছে সহযোগিতা চেয়ে চিঠি লেখেন। কিন্তু, দেশে তিনি এই ঘটনা চেপে যান।

এরপর গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের দৈনিক দি ফিলিপিন্স ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির খবর জানায়। বাংলাদেশি সংবাদমাধ্যমেও এ খবর এলে তোলপাড় শুরু হয়।

পরে গত ৭ মার্চ বাংলাদেশ ব্যাংক টাকা চুরির ঘটনা স্বীকার করে। তবে বাংলাদেশ ব্যাংক দাবি করে, দেশের বাইরে থেকে হ্যাকাররা অর্থ চুরি করেছে। কিন্তু, সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, যেভাবে টাকা চুরি হয়েছে তাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও সম্পৃক্ততা রয়েছে।

অর্থ লোপাটের বিষয়টি চেপে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তা ‘সামাল দেয়ার চেষ্টা করেছে’ এটাকে ‘অযোগ্যতা’ অভিহিত করে দৃশ্যত ক্ষুব্ধ অর্থমন্ত্রী রোববার বলেন, ‘এই স্পর্ধার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, সোমবার ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার সকালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে না গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করতে যাওয়ার আগে আতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশের স্বার্থে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ