,

তারেক সাঈদের মামলা চলতে বাধা নেই

full_252105036_1457344618নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের করা দ্বিতীয় মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

গত ৭ মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনের ওপর শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। পরে প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য ওই বেঞ্চে পাঠান।

গত ২৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৫৬১(ক) ধারায় মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন তারকে সাঈদ।  নারায়গঞ্জের সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী সরকারের জামাতা বিজর কুমার পাল এই মামলা দায়ের করেছিলেন। আবেদনে ওই মামলাটি বাতিল চাওয়া হয়।

আবেদনে বলা হয়, আইন অনুযায়ী একই ঘটনায় দুইটি মামলা চলতে পারে না। এটা ন্যায়বিচারের পরিপন্থি। তাই বাতিল করা প্রয়োজন।

তারেক সাঈদের পর নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনও মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই  ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি হয়। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুইটি মামলা চলতে পারে না। এই যুক্তিতে দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ