,

বাংলাদেশ ব্যাংকের জরুরি বোর্ড সভা স্থগিত

bank20160314150528কেন্দ্রীয় ব্যাংকের মঙ্গলবারের পরিচালনা পর্ষদের জরুরি বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রিজার্ভ থেকে অর্থ চুরি এবং এ সংক্রান্ত তদন্ত কাজের অগ্রগতির সম্পর্কে আলোচনা  ও পরবর্তী করণীয় সম্পর্কে এ সভা ডাকা হয়েছিল। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে গত রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম রিজার্ভের অর্থ লুটের বিষয়ে জানতে এসে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন,  গত ২৩ ফেব্রুয়ারি বোর্ড মিটিংসহ ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অডিট কমিটিং হলেও সেখানে এ বিষয়টি গোপন রাখা হয়েছি। তাই তিনি ১৫ তারিখ জরুরী বোর্ড সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে