,

কাল থেকে মহিলা বাস সার্ভিস শুরু

 
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চালু হচ্ছে বিআরটিসি’র মহিলা বাস সার্ভিস। এ রুটে চলাচলকারী মহিলা যাত্রীদের সুবিধার্থে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ সার্ভিসটি চালু করা হচ্ছে।সোমবার (১৩ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

2016_03_14_15_31_22_K4Uj7tlNE7k49PYjou69FD5xV30Yan_original

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি মহিলা যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে পুনরায় আব্দুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে।

 

এ ছাড়া চট্টগ্রামেও ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে মহিলা বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট হতে কাঠগড় চলাচল করছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে