বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী সহায়তা চাইলেন ইউনেস্কোর, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে

 
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণে ইউনেস্কোর সহায়তা কামনা করেছেন।রবিবার গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস্ ফোরামে যোগদানের পাশাপাশি ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোবার সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরিনা বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ইউনেস্কোর কার্যক্রমে সমর্থন প্রদান করায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।শিক্ষামন্ত্রী পরে সোমালিয়ার শিক্ষামন্ত্রী মিজ খাদার বাশার আলীর সঙ্গে বৈঠক করেন এবং দু’দেশের শিক্ষা খাতের অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।এছাড়াও তিনি মোজাম্বিকের শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

nahid20141024164720

 

শনিবার নুরুল ইসলাম নাহিদ দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে আরও বেশি বেশি বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে দেশের শিক্ষাখাতে আরও বেশি বেশি বিনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানান।