,

কেন অবৈধ নয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এ রিট আবেদনের শুনানি করে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।

4f98317d9845c1f0058ab64f43cc41f1-

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।এর আগে গত ২ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন বন্ধ করতে উকিল নোটিশ পাঠান খায়রুল হাসান নামের এক ব্যক্তি। ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব ও মোবাইল ফোন অপরারেটসহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ফ্যাক্স ও রেজিস্ট্রি ডাকে ওই নোটিশ পাঠান তিনি। খায়রুল হাসান নিজেকে রাজধানীর সেগুনবাগিচার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে