১০টি শক্তিশালী পাওয়ার জেল উদ্ধার জৈন্তাপুরে
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রায়ন প্রকল্প থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শক্তিশালী পাওয়ার জেল উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়ার জেলগুলো উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ। পাওয়ার জেল বোমা তৈরির কাজে ব্যবহৃত হওয়া শক্তিশালী বিস্ফোরক।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের পেছনে পলিথিনে মোড়ানো অবস্থায় বোমাসদৃশ কিছু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি পাওয়ার জেল উদ্ধার করে।
এ পাওয়ার জেলগুলো নাশকতার জন্য ভারত থেকে বাংলাদেশে আনা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।











