বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০

download (67)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিদ্যালয়ের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দু’দল গ্রামবাসীর হামলায় উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ৭টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে।
এলাকাবাসী জানান, সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছোলেমান মিয়ার সাথে একই গ্রামের নায়েব আলী, মইদর আলী, আইয়ুব আলী, সেলিম মিয়া, আব্দুল মন্নাফ, আব্দুল হামিদসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার রাত সাড়ে সাতটার দিকে সহদেবপুর গ্রামের রহমত আলীর দোকানের পাশে রহমত আলী, মোঃ সেলিম, মইদর আলী, নায়েব আলী, আবু কালাম ওরফে হেলুর লোকজন একই গ্রামের ছোলেমান মিয়ার বাড়ির লোকজনের উপর হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে গুরুতর আহত মফিজুল ইসলামকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্যদের আহতদের মধ্যে বাছন মিয়া (১৭), কালাম মিয়া (১৫), আব্দুল হক (৩০), আব্দুল কাদির (৪৫), মুছা মিয়া (৪৫), মনোয়ার খাতুন (৭০), রহমত আলী (২৫), আব্দুন নুর (৬৫), রাজা মিয়া (২৩), মইদর মিয়া (১৫), সিরাজ মিয়া (১৫), শহিদ মিয়া (২৬), রুবেল মিয়া (১৫), করিম উল্লাহ (৪৫), বাবুল হোসেন (৩৯), আমজাদ হোসেন (১৫), জাহাঙ্গীর আলম (৪৫), সোহেল মিয়া (১৫), সেলিম মিয়া (৪০), সুরুজ মিয়া (৩৫), সাদ্দাম হোসেন (২৫), রজব আলী (৪০), হাবিরা খাতুন ((৪০), তাজ মিয়া (২৫), বাদল মিয়া (৩৯)। কে জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির