,

জঙ্গিবাদ উত্থানে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র

Comilla-IGP20160313140839দেশে জঙ্গিবাদের উত্থানে একটি চক্র বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এসব জঙ্গিবাদ নির্মূলে আন্তরিকভাবে চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে রোববার নগরীর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খাঁন প্রমুখ।

সমাবেশের আগে আইজিপির নেতৃত্বে কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে