৯০০ টাকার বেশি নিলে অটোমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক : অটোচালকদের দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘সিএনজিচালিত অটোরিকশার মালিকরা ৯০০ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পরিবহন খাতের বিদ্যামান সমস্যা নিয়ে এক সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
অটো ধর্মঘট চলছে এটা তাদের ন্যায়্য দাবি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়ক ও মহাসড়কে টোলের নামে যে ‘বহুমাত্রিক’ চাঁদাবাজি হয় তা যেকোনো মূল্যে বন্ধ করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজি বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরো জানান, ট্রাক,কাভার্ড ভ্যানের চেসিসের আয়তন অবৈধভাবে বৃদ্ধি, সর্বোচ্চ সড়কের ক্ষতি নিরুপন, বিদ্যমান আইন যথাযথ বাস্তবাযনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রাতমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে বুয়েটের দুই জন প্রতিনিধি, মহানগর পুলিশ কমিশনার, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, মালিক সমিত শ্রমিক ফেড়ারেশনের প্রতিনিধি থাকবেন। এ কমিটি আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।











