,

বাংলাদেশকে কিছু জানায়নি মালয়েশিয়া : সচিব

0022_105432নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ করা নিয়ে বাংলাদেশকে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার।

রবিবার সকালে নিজ দফতরে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিও একটি বেসরকারি টেলিভিশনকে একই খবর জানিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করে মালয়েশিয়া। দেশটির মন্ত্রিসভার বৈঠকে বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ আরও জানান, বর্তমানে দেশের যেসব প্রতিষ্ঠানে অনুমতিপত্র ছাড়া বিদেশি শ্রমিক কাজ করছেন অথবা যাদের অনুমতিপত্রের মেয়াদ পার হয়ে গেছে তাঁদের বৈধতার জন্য ওই প্রতিষ্ঠানকে আবেদন জানাতে হবে।

আহমেদ জাহিদ আরও বলেন, আগামী ৩০ জুনের মধ্যে চাকরিদাতাদের বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তা বাড়ানো হয়।

এসময় তিনি শ্রমিকদের বৈধ করার ব্যাপারে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সতর্ক না হলে শুধু জরিমানা দিয়ে পার পাওয়া যাবে না বলে সতর্কতা জারি করেন।

প্রয়োজনে সরকার আরও কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে