,

মন্ত্রীকে প্যাসেঞ্জার ভাবলেন চালক! (ভিডিও)

kade_95184যাত্রীবাহী বাস থামালেন মন্ত্রী ওবায়দুল কাদের। চালক ভাবলেন, ইনি মনে হয় প্যাসেঞ্জার। তাই নিজের আসনে স্বাভাবিকভাবেই বসে থাকলেন চালক। কিন্তু প্যাসেঞ্জার (মন্ত্রী) গাড়িতে উঠেই চালককে কাগজপত্র দেখাতে বললেন।
এবার অবাক হলেন চালক! গাড়ির কাগজ মহিলা সিটের নিচে। তাই কাগজ বের করতে দেরি হলো! কিন্তু এরই মধ্যে জরিমানা হয়ে গেছে। বেশি যাত্রী বহন করার দায়ে জরিমানার এ নির্দেশ মন্ত্রীর।শনিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের বিপরীতে এ ঘটনা ঘটে।এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবরের মতো এই সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামেন।
অভিযানকালে মন্ত্রী সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে মিটারে চলছে কি না, তা জানতে চান। প্রায় ঘণ্টাব্যাপী এ সড়কে অবস্থান করে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন মন্ত্রী।
এসময় সাংবাদিকদের তিনি জানান, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২ টি গাড়িতে জরিমানা করা হয়েছে। আর ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএ’র জনবল বাড়ছে বলেই অভিযান জোরদার হচ্ছে এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে একজন এবং ঢাকায় আরও একজন নারী ম্যাজিস্ট্রেসহ বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট সংখ্যা এখন ৭। মহাসড়কে দুর্ঘটনা কমাতে ১৬৫ টি ব্লাক স্পট সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। আর রাজধানীতে দুর্ঘটনা কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে