,

ডিশ অপারেটরকর্মীকে গুলি, এএসআই শামীম বরখাস্ত

Disনিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে ডিশ অপারেটর কর্মীকে গুলি করায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম শাখা উপ কমিশনার মারুফ হোসেন সরদার। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের লালবাগ বিভাগের যুগ্ম-কমিশনার মফিজউদ্দিন আহমেদের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘খিলগাঁওয়ের ঘটনায় এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ‘এএসআই শামীম রেজা অন ডিউটিতে ছিল। সে তার বিটের ফরম সংগ্রহের কথা বলে কোনো এক ফাঁকে কাউকে কিছু না জানিয়ে তার নিজের বাসায় চলে যায়। এরপরই এই ঘটনা ঘটে।’

এর আগে শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক ডিশ অপারেটর কর্মী (কালেক্টর ম্যান) গুলি করেন এএসআই শামীম। তিনি নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন। সকালে ভবনের নিচে ওই ঘটনা ঘটার পর বংশাল থানায় যান তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে