,

ফরিদপুরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল দাবিতে জনযাত্রা 

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘অসংখ্য প্রাণের সমষ্টি অসাধারণ জীববৈচিত্র্যে ভরপুর মহাপ্রাণ সুন্দরবন রক্ষা কর’ শ্লোগানে ঢাকা-রামপাল ‘জনযাত্রা’ বৃহস্পতিবার রাতে ফরিদপুরে পৌঁছেছে। পরে রাতেই শহরের ইমাম উদ্দিন স্কয়ারে গণসচেতনতামূলক সমাবেশ করা হয়।
কয়েক শ মানুষের ‘জনযাত্রা’ দলটি ফরিদপুরে পৌঁছালে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অভ্যর্থনা জানায়।

faridpur21457633762

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির ফরিদপুর-এর আহ্বায়ক রমেন্দ্রনাথ কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।সমাবেশে ড. প্রফেসর আনু মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স, জুনায়েত সাকিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা সুন্দরবন ধ্বংসী এনটিপিসি ও ওরিয়নের বিদ্যুৎ প্রকল্প বাতিল, ভূমিদস্যুদের তৎপরতা বন্ধ, জাতীয় স্বার্থবিরোধী নীতি ও চুক্তি বাতিলসহ নানা দাবি করেন।এই জনযাত্রা রাতে ফরিদপুরে অবস্থান করে শুক্রবার সকালে মাগুরা হয়ে সুন্দরবন অভিমুখে যাত্রা শুরু করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে