,

এফবিআই’র সহযোগিতা চাইছে বাংলাদেশ ব্যাংক

FBIনিজস্ব প্রতিবেদক : চুরি যাওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহযোগিতা চাইছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসে বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তাকে পাঠানো হয় বলে জানা যায়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সহযোগিতা চেয়ে এফবিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার চুরি করে একটি হ্যাকার গ্রুপ। এর ২০ মিলিয়ন নিয়ে যাওয়া হয় শ্রীলংকায়। আর বাকি ৮১ মিলিয়ন যায় ফিলিপাইনে। বাংলাদেশ ব্যাংক শ্রীলংকার ২০ মিলিয়ন ডলার উদ্ধারের দাবি করলেও এখনো খুব একটা অগ্রগতি আসেনি ফিলিপাইনে যাওয়া টাকা ফিরিয়ে আনা নিয়ে। টাকাগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখা থেকে চুরি গেছে বলে দাবি করা হচ্ছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

তবে ফিলিপাইনের একটি দৈনিক পত্রিকা ইনকোয়েরার তাদের এক প্রতিবেদনে সন্দেহভাজন ছয়জনকে শনাক্তের দাবি করেছে। যাদের ৫ জনের অ্যাকাউন্টে গিলেছিল হ্যাক করা অর্থ। যে অর্থ উঠিয়ে নিয়ে হ্যাকাররা ক্যাসিনোতে জুয়া খেলার উপযোগী করে, পরে সেটি আবার নগদ টাকায় রূপান্তর করে হংকংয়ের একটি অ্যাকাউন্টে স্থানান্তর করে।

এদিকে ফিলিপাইনের এ ছয়জনের সব ধরনের ব্যাংক হিসাব ছয় মাসের জন্য জব্দ করার নির্দেশনা দিয়েছে দেশটির আদালত। তাদের অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল এ বিষয়ে তদন্ত করছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে