বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী

1457587566প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের রামু সফরে যাচ্ছেন আজ বৃহস্পতিবার। রামু সেনানিবাসে নবগঠিত ১০ পদাতিক ডিভিশনের অধীনে দুই পদাতিক বিগ্রেডসহ সাতটি ইউনিটের পতাকা উত্তোলন করতে এ সফরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর রামু সফর উপলক্ষে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।
সেনানিবাসের বীর স্মরণী নামক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিস্তম্ভ অজেয়, বীরাঙ্গন নামের মাল্টিপারপাস শেড, মাতামুহুরী নামের কম্পোজিট ব্যারাকের উদ্বোধন ও চারটি এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে রামু সেনানিবাসের ভিভিআইপি কমপ্লেক্স অরণ্য নিবাসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী।
বেলা ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দফতর ২ পদাতিক বিগ্রেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে ২টা ৩৫ মিনিটে ঢাকায় যাত্রা করবেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে