,

২৩ মার্চ ব্রডব্যান্ড সংযোগ উদ্বোধন করবেন হাসিনা-মোদি

hasina-modiস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৩ মার্চ দুই দেশের মধ্যে প্রথম ব্রডব্যান্ড সংযোগের উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ও দিল্লি থেকে উদ্বোধন ঘোষণা করবেন দুই প্রধানমন্ত্রী।

এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের সঙ্গে আগরতলা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জানা গেছে, ব্রডব্যান্ড সংযোগ প্রথম পর্যায়ে চালু হবে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত। এই সংযোগ পরে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত হবে। ওই দিন থেকে ১০ জিবিপিএস ব্যান্ডউইথের রফতানি মূল্য পরিশোধ শুরু করেছে ভারতে। এছাড়া উভয় দেশের মধ্যে সংযোগ স্থাপিত হওয়ার পর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথ নিতে শুরু করে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভারত সঞ্চার নিগাম লিমিটেড (বিএসএনএল)। পূর্বদিকের সাত রাজ্যে ইন্টারনেট ব্যবহারে এ ব্যান্ডউইথ নিচ্ছে দেশটি।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে এ রফতানি কার্যক্রম শুরু হলো।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের পূর্বদিকের ত্রিপুরা রাজ্যে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ দেয়া শুরু হয়। পরীক্ষা-নিরাক্ষার পর মঙ্গলবার বিকেলে ভারত সঞ্চার নিগামের ত্রিপুরা কর্তৃপক্ষ ই-মেইলে জানিয়েছে তারা ঠিকঠাক গতিতে ব্যান্ডউইথ পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে