বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের হরতাল : সাভারে দুই বাসে আগুন

busনিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সাভারে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এন আর সিএনজি ফিলিং স্টেশনে দাড়িয়ে থাকা শ্যামলী পরিবহণের দুটি বাসে আগুন দেয় তারা। এতে বাস দুটি আগুনে সম্পুর্ন পুড়ে যায়।

তবে বাস দুটিতে যাত্রী বা কোনো শ্রমিক না থাকায় হতাহতের কোনো ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে ।কারা বাস দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হরতালকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।