,

অবশেষে ৬ মাদরাসাছাত্র উদ্ধার, শিক্ষক আটক

Madrasaলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অপহৃত সেই ৬ মাদরাসা শিক্ষার্থীকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই অপহরণকারী শিক্ষক হোসাইন ওরফে জসিমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব থানার গোবিন্দপুর এলাকার একটি হাফিজিয়া মাদরাসা থেকে তাদের উদ্ধার ও শিক্ষককে আটক করা হয়।

উদ্ধারকৃত ছাত্ররা হলো- রাসেল (১২), আবদুল্যাহ (১০), জোবায়ের (১০), মুরাদ (১০), রবিন (১০) ও মনির হোসেন (১০)। তারা একই গ্রামের রহমানিয়া তালিমুল কুরআন কাওমি মাদরাসার হেফজখানার ছাত্র। আটক শিক্ষক হোসাইন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায়। তিনি লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বিহার চাকমা উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, রোববার রাত ২টার দিকে শিক্ষক হোসাইন ৬ শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মাদরাসার অপর শিক্ষক মনিরুল ইসলাম থানায় জিডি করেন। নিখোঁজ শিক্ষার্থীরা কুমিল্লার একটি মাদরাসায় রয়েছে বলে সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোন থেকে কল করে জানানো হয়। এরপর থেকে ওই ফোনটি বন্ধ ছিল। পরে ওই মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে চাঁদপুর জেলার মতলব থানার গোবিন্দপুর হাফিজিয়া মাদরাসা থেকে ছয়ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত শিক্ষক হোসাইন ওরফে জসিমকে আটক করা হয়।

উল্লেখ্য, চাকরিচ্যুতির সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে রোববার (৬ মার্চ) রাত ২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রহমানিয়া তালিমুল কুরআন কাওমি মাদরাসা থেকে ৬ শিক্ষার্থীকে নিয়ে শিক্ষক হোসাইন পালিয়ে যান। এরপর সোমবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ হলে পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে