,

ইসির নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা দেবে পুলিশ

Igpনিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরাপত্তা দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশের কিছু জায়গায় বিশৃঙ্খলা হতে পারে। এমন ভাবনা থেকে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ পরিকল্পনাও রয়েছে।’

বনশ্রীতে দুই সন্তান হত্যায় মাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মেলেনি? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে এ ব্যাপারে জানা যাবে।’

রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’র চূড়ান্ত খেলায় মঙ্গলবার খুলনা রেঞ্জ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দল অংশ নেয়। খেলায় একক অধিপত্য বিস্তার করে ডিএমপি দল খুলনা রেঞ্জকে ৬-০ গোলে পরাজিত করে। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি এ কে এম শহীদুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, শেখ হিমায়েত উদ্দিন (সিআইডি), সিদ্দীকুর রহমান (এপিবিএন), ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে