,

রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

bgbনিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে আজ সন্ধ্যা থেকে রাজধানীতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিজিবি’র সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. মোহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতের হরতালকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় আজ সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বুধবার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে