,

ভারতের ২৫ কোটি ডলার সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যখাতে

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাস্থ্যখাতে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ভারত শিগগিরই বাংলাদেশকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ হিসাবে দেবে এবং এর মধ্যে ২৫ কোটি ডলার জামালপুর, পটুয়াখালী, গাজীপুর, পাবনা, কক্সবাজার, যশোর ও নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ ও মেডিক্যাল যন্ত্রপাতি কেনার কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

10531452781748_Harsh-Bardhan-Large
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে শ্রিংলা এসব তথ্য জানান।
ভারতের হাইকমিশনার বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতের সহায়তায় বাংলাদেশে যে সব প্রকল্প বাস্তবায়নাধীন সেগুলো দ্রুত সম্পন্ন করতে ভারত আগ্রহী।

 
স্বাস্থ্যমন্ত্রী ভারতকে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের অবদান এদেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি এসময় ভারতের বর্তমান সরকারের সময়ে ছিটমহল চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে অতীতের অমিমাংসিত থেকে যাওয়া কয়েকটি চুক্তি স্বাক্ষরের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

 
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ এখন স্বাস্থ্যখাতের উন্নয়নে ভারতের কাছে অতীতের চাইতেও বেশি সহায়তা আশা করে। তিনি চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণসহ স্বাস্থ্যখাতে সহায়তা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

 

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে