,

কিছু ব্যক্তির এমন ভাব যেন তারাই বিচার এগিয়ে নিচ্ছেন

58136নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরাই যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা ঠিক নয়। এই বিচার রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে।

আজ মঙ্গলবার আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখার পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর এই বিচার হচ্ছে। এটা ভুলে গেলে চলবে না।

রায়ের প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, তাঁরা প্রত্যাশিত রায় পেয়েছেন। এর আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সর্বোচ্চ পর্যায়ের নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাঁদের বিচার যেহেতু হয়েছে, তাই সে সময়ের ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি জেনারেল মীর কাসেমের বিচার না হলে অপরাধের ধারাবাহিকতা ক্ষুণ্ন হতো।

এই মামলায় রাষ্ট্রপক্ষের গাফিলতি ছিল কি না, সেটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জানা যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ