,

২৩ জেলে উদ্ধার বিকল ফিশিং বোট থেকে

 

 

নিজস্ব প্রতিবেদক : তিনদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজার লাইট হাউজ থেকে প্রায় ৩০ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘আল্লাহর দান’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ সুরভি।

210d295b2fb68f37d676f6762bf416dc-56dd5bf85b7f8
নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৪ মার্চ শুক্রবার ২৩ জন জেলে নিয়ে ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। রাস্তায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং এটি সাগরে ভাসতে থাকে। এ অবস্থায়ই তিন দিন সাগরে কাটায় বোটটি। এসময় জেলেরা তীব্র পানি ও খাদ্য সংকটে পড়ে। গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় জেলেরা বিভিন্নভাবে উদ্ধার পাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
পরে ৬ মার্চ রবিবার সাগরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ সুরভি বিকল ফিশিং বোটটি দেখতে পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে। বানৌজা সুরভির নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করেন।
বঙ্গোপসাগর থেকে ২৩ জেলে উদ্ধারবানৌজা সুরভি উদ্ধারের পর জেলেসহ বোটটিকে টেনে কুতুবদিয়া অ্যাংকরেজের কাছে নিয়ে আসে এবং তাদের বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ