,

বিয়ের সিদ্ধান্তে ৪০ শতাংশ কনের ভূমিকা নেই

5c0efcd8630dba86546c9ee2027867e4-56dd8a6b96a93-400x224বিয়ের ক্ষেত্রে কনের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়নি বলে উঠে এসেছে বাংলা ট্রিবিউন পরিচালিত জরিপে। বিয়ের সিদ্ধান্তটিও নিজে-নিজে নিতে পারেননি বলে জানিয়েছেন ৪০.৪২ শতাংশ নারী। পছন্দের মানুষকে বিয়ে করতে পারেননি বলে জানিয়েছেন ৩৫.১৯ শতাংশ।
‘আপনি কি নিজ সিদ্ধান্তে বিয়ে করেছেন?’ এমন প্রশ্নের জবাবে ৪০.৪২ শতাংশ নারী ‘না’ বলেছেন। নিজের সিদ্ধান্তে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ২৯.৬৩ শতাংশ। উল্লেখ্য, এই প্রশ্নে মত দেননি ২৯.৯৬ শতাংশ নারী।
লক্ষণীয়, শহর ও গ্রামে একই চিত্র লক্ষ্য করা যায়। জরিপে অংশগ্রহণকারী ২৪০০ জন শহরের নারীর মধ্যে ৩৮.৩৮ শতাংশ জানিয়েছেন- তারা নিজ সিদ্ধান্তে বিয়ে করতে পারেননি, পেরেছেন বলে জানিয়েছেন ৩০.৭৫ শতাংশ। একই সংখ্যক গ্রামের নারীর মধ্যে নিজের সিদ্ধান্তে বিয়ে করতে পারেননি বলে জানিয়েছেন ৪২.৪৬ শতাংশ, অন্যদিকে পেরেছেন ২৮.৫০ শতাংশ।
এদিকে পছন্দের মানুষকে বিয়ে করতে পারেননি বলে জানিয়েছেন সারাদেশের ৩৫.১৯ শতাংশ নারী। ২৯.৬৯ শতাংশ জানিয়েছেন তারা নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছেন। এই প্রশ্নে মতামত দেননি ৩৫.১৩ শতাংশ নারী।
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে বলে ধরা হলেও এই ক্ষমতায়ন নিয়ে সন্তুষ্ট নন দেশের নারীরা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮.০২ শতাংশ নারীর মতে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারী হওয়ায় যে পরিমাণ নারীর ক্ষমতায়ন হওয়া উচিত ছিল তেমনটি হয়নি।
উল্লেখ্য, ২২ ফেব্র“য়ারি-২৯ ফেব্র“য়ারি পর্যন্ত দেশের ৮টি বিভাগে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি জরিপ পরিচালনা করে। সারাদেশের মোট ৪ হাজার ৮০০ জন নারীর ওপর এই জরিপে প্রতিটি বিভাগ থেকে ৬০০ জন (৩০০ জন শহুরে ও ৩০০ জন গ্রামে বসবাসকারী) করে নারীর মতামত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে