সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা: কান্নাকাটি করলেও মামলা নেয়নি পুলিশ

1457328377নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ধর্ষণের পর গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ওই গৃহকর্মীর স্বজনেরা রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন নিহতের ক্ষুব্ধ স্বজনরা।

ওই গৃহকর্মীর নাম জানিয়া বেগম (১২)। সে মিরপুর-১৩ নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা ন্যাম গার্ডেনের তিন নম্বর ভবনের ৪০৩ বি-তে কাজ করত।

জানিয়ার মা ফুল বানু জানান, তিনি নিজে ওই বাসায় কাজ করতেন। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় মেয়ে জানিয়াকে ওই বাসায় কাজে পাঠান। পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে জানিয়া তাঁর দ্বিতীয় সন্তান। গতকাল রোববার সেনপাড়ার ভাড়া বাসা থেকে কাজ করতে মেয়ে ন্যাম গার্ডেনের ওই বাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে খবর দিয়ে ওই বাসায় যেতে বলে। সেখানে গিয়ে তিনি দেখেন, মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন।

ফুল বানুর অভিযোগ, ওই বাসার সরকারি কর্মকর্তার ছেলে তাঁর মেয়েকে ধর্ষণের পর মেরে ফেলেছে। তিনি দাবি করেন, তিনি পুলিশের কাছে কান্নাকাটি করেছেন, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পুলিশ লাশ থানায় নিয়ে যায়। সেখানে ময়নাতদন্তের পর লাশ আজ তাঁদের কাছে হস্তান্তর করে। এরপর তাঁরা ওই লাশ নিয়ে কাজীপাড়ায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া পর্যন্ত রোকেয়া সরণি অবরোধ করেন।

শাহাবুদ্দিন নামের এক ট্রাফিক পরিদর্শক বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেছেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই