,

দুর্নীতি বন্ধে সহায়ক আইসিটি : আবুল মাল আব্দুল মুহিত

 

 
নিজস্ব প্রতিবেদক : দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের কারণে দুর্নীতি বন্ধে সবচেয়ে বড় উপকার হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আইসিটি ব্যবহারে করে বিভিন্ন উপায়ে অপরাধীদের ধরা সম্ভব হচ্ছে।তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্ধেক কাজ আমরা শেষ করেছি, আর বাকি রয়েছে অর্ধেক।’

muhit

 

তথ্যপ্রযুক্তি মেলা বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করে।অর্থমন্ত্রী বলেন, ‘অনেক নতুন উদ্ভাবন এ প্রদর্শনীতে উঠে এসেছে। যা আগামীতে তারা ডিজিটাল বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে বলে আশা রাখছি।’

 

আশ-পাশের দেশে থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক বেশি উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের জন্য আমাদের ৩৫০ একর জায়গার ব্যবস্থা করা হয়েছে। যেখানে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের জন্য আমাদের জানানো হয়েছে। আশা করছি এ থেকে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।’

 

মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় ছিলো ৫৯টি প্যাভেলিয়ন ও ৭০টি ছোট-বড় স্টল। প্রদর্শনীতে শিশুদের জন্য ছিলো ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে স্কুল শিক্ষার্থীরা অংশ নেয় প্রতিযোগিতায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে