,

স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দাবি না মানলে

 

 

নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবি না মানলে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর থ্রি-হুইলার সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়ন।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে সম্পৃক্ত শিল্প ধ্বংস ও অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশে শ্রমিক ইউনিয়ন নেতারা এ ঘোষণা দেন।

 

cng1457178023

সমাবেশ থেকে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
দাবিগুলো হল : জমা ও ভাড়া নৈরাজ্য দূর করতে হলে ২০০৭ সালের সার্ভিস নীতিমালা সংশোধন ও বাস্তবায়ন করতে হবে; অটোরিকশার সংখ্যা বাড়াতে হবে; চালকদের সহজ শর্তে সরকার নির্ধারিত ফিগ্রহণ সাপেক্ষে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে; সরকার ঘোষিত ৫ হাজার থ্রি-হুইলার সিএনজি অটোরিকশা বণ্টন করতে হবে; সিএনজি ফিলিং স্টেশনে আলাদা সিরিয়াল ও নজেলের সাহায্যে গ্যাস সরবরাহ করতে হবে; হরতাল অবরোধের নামে যেসব চালক ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ দেওয়াসহ মোবইল কোটের মাধ্যমে সাজা দেওয়া বন্ধ করতে হবে; সিএনজি চুরির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে; সুস্পষ্ট সাক্ষ্য-প্রমাণ ছাড়া কোনো প্রকার সাজা দেওয়া যাবে না; দৈনিক জমা ও মিটারে নির্ধারিত ভাড়া বৈষম্য দূর করতে গেজেট সংশোধন করতে হবে।
সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপদেষ্টা সারওয়ার হোসেন, ওবায়েদ হোসেন, সংগঠনের পল্লবী থানা সভাপতি সেলিম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে