সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেসকোর্সে স্বর্ণখচিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের দাবি

 

 

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চের মঞ্চের আশপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্ণখচিত ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে সবুজ বিপ্লব।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির উদ্যোক্তা মো. কামরুল ইসলাম হিরোক এ দাবি জানান।

bangabandhu-sheikh-mujibur-rahman

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বর্তমান সরকার মানুষের মননে, চেতনায় সুপ্রতিষ্ঠিত করার সকল কার্যকর পদক্ষেপই গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িতদের থেকে শুরু করে যুদ্ধের বিভিন্ন স্থান, স্মৃতি সংরক্ষণ করেছে এই সরকার। অথচ ৭ মার্চ রেসকোর্স ময়দানের যে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিলেন, সেই স্থানে তার কোনো স্মৃতি ভাস্কর্য নেই।

প্রজন্মান্তরে এই স্মৃতি টিকিয়ে রাখতে অবিলম্বে অধুনালুপ্ত রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্ণখচিত একটি ভাস্কর্য স্থাপনের দাবি জানান তিনি। মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন