,

মানুষের মধ্যে এখনো পুলিশ ভীতি রয়েছে : ডিএমপি কমিশনার

Asaduzzaman20160306071254নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের মধ্যে এখনো পুলিশ ভীতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রোববার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর দেয়া মাইক্রোবাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ নিয়ে ভীতির কিছু নেই, পুলিশ জনগণের জন্যই কাজ করে। আর এটা বোঝাতে কাজ করা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, সব অপরাধ পুলিশের একার পক্ষে দমন সম্ভব নয়। কারণ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে। যানবাহনের সমস্যা রয়েছে। তবে পুলিশের সহায়হায় আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে পুলিশ আরও সক্ষমতা অর্জন করবে।

ইসলামী ব্যাংক ডিএমপিকে ২টি মাইক্রোবাস উপহার দেয়ায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার। পাশাপাশি ইসলামী ব্যাংক তাদের নিজেদের কোনো সমস্যায় আইনি সহায়তায় ডিএমপি পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে