বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছেলে ও স্বামীর পর চলে গেলেন দগ্ধ সুমাইয়াও

14576নিজস্ব প্রতিবেদক : রাজধানী উত্তরার গ্যাসপাইপ বিস্ফোরণে দুই ছেলে ও স্বামীর মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন দগ্ধ স্ত্রী সুমাইয়া বেগম।

রবিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সুমাইয়ার দেবর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভাবী মারা গেছেন।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসার ৭ তলায় রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শালিল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)।

অগ্নিকাণ্ডের দিন বিকেলে শালিল ও রাতে জারান মারা যায়। শালিলের ৮৮ শতাংশ, জারানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর একদিন পরে মারা যান আমেরিকান দূতাবাসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শিশুদের বাবা মো. শাহনেওয়াজ।